July 26, 2026, 3:57 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ময়মনসিংহে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

“ঞ্জানেই মুক্তি, আগামীর ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিভাগীয় সরকারি গ্রন্থাগার এর উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ বৃহস্পতিবার ৫ ফেব্রুয়ারি উদযাপন করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান।

বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ইন্জিনিয়ার মোঃ সোহরাওয়ার্দী,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর গ্রন্থাগারিক ফৌজিয়া আক্তার।আলোচনায় অংশ গ্রহণ করেন বাকৃবি”র প্রক্টর প্রফেসর ডক্টর মোঃ আব্দুল আলীম, চরখরিচা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ চান মিয়া ফকির।

সঞ্চালক উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর উপস্থিত থাকার কথা থাকলেও নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় তিনি শারীরিক ভাবে উপস্থিত না থাকলেও অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন।

স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার এর সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ আব্বাছ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ বেতার,ময়মনসিংহ এর উপস্থাপক স্বপ্না চাকলাদার এ্যানি।

গণগ্রন্থাগার চত্বরে বেলুন উড়িয়ে ৭ম জাতীয় গণগ্রন্থাগার দিবস-২০২৬ এর শুভ উদ্ধোধন করে গ্রন্থাগারের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ