September 15, 2026, 8:09 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মধুপুরে পাগলা কুকুরের তাণ্ডবে ১৯ জন হাসপাতালে

মোহাম্মদ নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মধুপুরে পাগলা কুকুরের তাণ্ডবে অন্তত ১৯ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফ্রেরুয়ারি) সকালে মধুপুর উপজেলার বোয়ালী এলাকায় হঠাৎ করে কুকুরটি মানুষকে কামড়াতে শুরু করে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, সকাল থেকে একটি কুকুর অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং পথচারী, বাড়ির সামনে থাকা মানুষ ও শিশুদের ওপর হামলা চালায়। খুব অল্প সময়ের মধ্যেই কুকুরটির কামড়ে একের পর এক মানুষ আহত হন। আহতদের মধ্যে রয়েছেবৃহস্পতিবার সন্ধ্যায় মাগরিব নামাজ আদায় শেষে বাসায় ফেরার পথে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বজলুর রশিদ খানকে হঠাৎ আক্রমণ করে। এছাড়া পৌর এলাকার দামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জাহিদের মেয়ে ইয়াসমিন (১০) টিফিন শেষে পুনরায় স্কুলে ফেরার পথে ওই কুকুরের কামড়ে গুরুতর জখম করেছে।

পাগলা কুকুরটি বিকেলে মধুপুর উপজেলার বোয়ালী গ্রামে মৃত গাজিবুর রহমানের ছেলে জালাল উদ্দিন (৭০) , মৃত আব্দুল লতিফের ছেলে গণি মিয়া (২৫) একই গ্রামের তামিম, শামসুন্নাহার (৬০), আইরিন (৩), হাসান (৪৫), বেলচুঙ্গি গ্রামের আব্দুল হামিদ এবং মধুপুর পৌর শহরের আয়নাল (২৮) সহ আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

আহতদের দ্রুত মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের জলাতঙ্ক প্রতিরোধী টিকা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে মধুপুর উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সজীব পাল জানান, গত এক মাস আগে কুকুরের রেবিস ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার পর নতুন করে আর সরবরাহ পাওয়া যাচ্ছে না। উৎপাদন সংকটের কারণে ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রাইভেট সেক্টরেও ভ্যাকসিনের সরবরাহ খুবই কম, যা একটি জটিল পরিস্থিতির সৃষ্টি করেছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, পাগলা কুকুরের কামড়ের ঘটনায় সবাইকে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জলাতঙ্ক একটি মারাত্মক রোগ হওয়ায় কামড়প্রাপ্তদের টিকা গ্রহণ অত্যন্ত জরুরি।

এদিকে স্থানীয়দের সহযোগিতায় পরে কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত পাগলা কুকুর ও বেওয়ারিশ কুকুর নিধনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ