September 16, 2026, 12:46 am
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। ডা. শফিকুর রহমান

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমি জামায়াতে ইসলামীর বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমি কোনো দলীয় সরকার চাই না, পরিবারতান্ত্রিক সরকার চাই না, গোষ্ঠীতান্ত্রিক সরকারও চাই না। আমি চাই জনগণের সরকার, আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারী)সন্ধায় ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠে ফরিদপুর -১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্লার সমর্থনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনেকেই নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় সম্পদকে শ্বশুরবাড়ির সম্পত্তি মনে করে খরচ করেন। “এখন আর সেটা করতে পারবেন না” বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হবে, মন-প্রাণ উজাড় করে তাকে অভিনন্দন জানাবেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই ভোটের উপর কেউ যদি হাত বাড়ায়, কালো চিল হয়ে আসে, তাহলে তার ডানা খুলে ফেলতে হবে। কোনো কিছু এবার তাইরে নাইরে বরদাস্ত করা হবে না।”

১২ তারিখ আসমান থেকে কালো চিল নামতে পারে, ছোঁ মেরে ভোট নিয়ে নেয়ার জন্য। আবার জমিন থেকেও শুরু হতে পারে কোনো অপতৎপরতা। মহান আল্লাহ তায়ালার নিকট আশ্রয় চাই এই দুই ওয়াসওসা থেকে- মাহন আল্লাহ আমাদের রক্ষা করুন। যুবকদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের জেগে থাকতে হবে।

ফরিদপুরবাসীর উদ্দেশে তিনি বলেন, এ এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমরা কথা দিচ্ছি, মহান আল্লাহু রাব্বুল আলামিন যদি জাতির আমানতের বোঝা আমাদের উপর দেন, আমরা তা ইমানের সাথে গ্রহণ করবো- এবং সমাধান করবো।
ডা. শফিকুর রহমান বলেন, বারো তারিখের প্রথম ভোট গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে। আর হ্যাঁ মানে আজাদী, না মানে গোলামী। তাই আমরা হ্যাঁ ভোট দেব, দাঁড়িপাল্লায় ভোট দেব, হ্যাঁ ভোটের মধ্য দিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, ধর্ম-বর্ণে জাতিকে বিভক্ত করার সুযোগ কাউকে দেয়া হবে না। এ বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষ একসাথে বসবাস করবে। স্ব স্ব ধর্মের মানুষ তাদের মনের মাধুরী দিয়ে ধর্ম পালন করবে—সেখানে কেউ বাধা দেয়ার দূরসাহস দেখাতে পারবে না।
সমাবেশে তিনি ফরিদপুর–১ আসনের প্রার্থী ড. ইলিয়াস মোল্লার হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে বলেন, শক্ত করে ধরেন, জাতির ভার নিতে হবে ভাই।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খেলাপত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসেন, ফরিদপুর জেলা জামায়াতের আমীর বদরুদ্দিন আহমেদ, ফরিদপুর ১ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী প্রফেসর ড.ইলিয়াস মোল্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সধারন সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ