October 30, 2026, 9:42 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় অবহিতকরণ সভা

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

  • বাগেরহাটে জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত।
    রবিবার(৮ ফেব্রুয়ারী) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প, প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগ
    (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) আয়োজিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
  • এতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
    সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে শুধু পরিবেশগত নয়, একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবেও দেখা দিয়েছে।
  • তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, ঘূর্ণিঝড়, খরা ও পানির দূষণের কারণে নতুন নতুন রোগবালাই ছড়িয়ে পড়ছে। বিশেষ করে ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, শ্বাসযন্ত্রের সংক্রমণসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।
  • এতে উপস্থিত ছিলেন,বাগেরহাটের
    সিভিল সার্জন ডা.আ.স.ম মাহবুবুল আলম,
  • সদর হাসপাতালের ত্ত্বাবধায়ক
    (সুপারিনটেনডেন্ট) ডাঃ অসীম কুমার সমদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বকসী, মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. শেখ রিয়াদুজ জামান।
  • বক্তারা আরও বলেন, জল,বায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় স্বাস্থ্যখাতে অভিযোজনমূলক উদ্যোগ নেওয়া জরুরি। জনগণকে সচেতন করে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, এবং জরুরি স্বাস্থ্যসেবায় সক্ষমতা বৃদ্ধি এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে।
    অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. শেখ রিয়াদুজ জামান। তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে পরিসংখ্যান ও গবেষণালব্ধ তথ্য তুলে ধরেন। পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
    বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সরকারের পাশাপাশি জনগণের
    সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। স্থানীয় পর্যায়ে সচেতনতা ও প্রস্তুতি গড়ে তুললে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
    এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি পোপ্রাম অফিসার (টিবি) বাগেরহাট মোঃ শামীম রেজা, জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য অফিসার বাগেরহাট তন্ময় সাহা, পিপি অফিসার (টিবি) বাগেরহাট সদর নূরু আলম, মাঠকর্মী (টিবি)
    রাব্বি আহম্মেদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ