September 15, 2026, 2:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে ধানেরশীষ প্রতিকের ভোট ক্যাম্পেইনে কপিল কৃষ্ণ মন্ডল।

সৈয়দ জালিস মাহমুদ

জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৯৫ বাগেরহাট ১ এর বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মনোনীত প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডল শুক্রবার (৬ফেব্রুয়ারী) বিকাল চারটা থেকে রাত পর্যন্ত ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ, বাহিরদিয়া মানসা, বেতাগা ও শুভদিয়া ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী জনসভা ও পথসভায় বক্তব্য দেন।

সমাবেশে ধানেরশীষের প্রার্থী বাবু কপিল কৃষ্ণ মন্ডল বলেন মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ গড়তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী ১২ই ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করুন এবং যে কোন ষড়যন্ত্র প্রতিহত করতে সজাগ থাকবেন।
কেউ যেন ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে এদেশে কোন মৌলবাদী চক্র সক্রিয় না হতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে ।
তিনি আরো বলেন –
আমরা  সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল করবো ইনশাআল্লাহ। ঘুষ ও দুর্নীতি মূক্ত সমাজ গড়বে বিএনপি ।

এ সকল জনসভায় ব্যাপক সংখ্যক সনাতন ধর্মাবলম্বী পুরুষ, মহিলা এবং সাধারণ মানুষদের উপস্থিত লক্ষ করা গেছে।
এ সময় পথসভায় উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপি নেতা সাবেক ভিপি ও যুবদলের সভাপতি সেখ ইফতেখার আহমেদ পলাশ।
মোড়ল কামরুজ্জামান, আলমগীর হোসেন।যুবদলের সাবেক সভাপতি শেখ মুশফিকুজ্জামান রিপন,
যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোল্লা রাজু আহমেদ,
সদস্য সচিব লায়ন দেলোয়ার হোসেন,
সেচ্ছাসেবকদলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু,
সাবেক ছাত্রদলের সভাপতি সাগর সাঃসম্পাদক রবি ফকির, এস,এ,পলাশ,বাধন,যুবদল নেতা খালিদ হোসেন।
শ্রমিক দলের সাঃসম্পাদক রুবেল তাতীদলের সভাপতি কামরুজ্জামান সহ উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতৃবৃন্দ। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ