October 31, 2026, 8:50 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

তালায় বিশ্ব জলাভূমি দিবস পালিত

তালা প্রতিনিধি

লোকজ জ্ঞান ও সাস্কৃতিক ঐতিহ্যে করি জলাভূমি সংরক্ষন- প্রতিপাদ্য- স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব জলাভূমি দিবস-২৬ পারিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন (বিবিসিএফ) এর সহযোগীতায় এবং তালার বন্যপ্রাণি সংরক্ষন ও অপরাধ নিয়ন্ত্রনের স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন’র উদ্যোগে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচী বাস্তবায়িত হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকালে তালা উপজেলার কলিয়া শতদল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ওয়াইল্ডলাইফ মিশন’র সভাপতি সাংবাদিক জুলফিকার রায়হান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলিয়া শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কার্তিক চন্দ্র সরকার।

ওয়াইল্ডলাইফ মিশন’র সাধারন সম্পাদক রাশেদ বিশ্বাস ও ছাত্র বিষয়ক সম্পাদক রাকিব হোসাইন’র পরিচালনায় এসময় বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, স্বেচ্ছা সেবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বিদ্যালয়ের সামনের সড়কে বিল, খাল, হাওড়, বাওড়, নালা তথা জলাশয় সংরক্ষনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় স্বেচ্ছাসেবক ও শিক্ষক মো. মিজানুর রহমান, সেলিম হোসেন, নরিম হোসেন এবং সাংবাদিক রফিকুল ইসলাম নয়ন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় পরিবেশ-প্রকৃতি রক্ষার্থে সারাদেশের জলাশয়গুলো সংরক্ষনসহ বণ্যপ্রাণি সুরক্ষায় সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয়।

এছাড়া অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেটসহ উপহার বিতরন করা হয়। উল্লেখ্য, প্রতিবছরের ২ ফেব্রুয়ারী সারা বিশ্বে বিশ্ব জলভূমি দিবস পালিত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ