July 25, 2026, 9:09 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাউজানে মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানের পূর্ব নোয়াজিষপুর সার্বজনীন শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দিরের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

গত ১, ২ ও ৩ ফেব্রুয়ারি—তিন দিনব্যাপী আয়োজিত এই মহতী ধর্মানুষ্ঠানমালায় প্রতিদিন মঙ্গল আরতি, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, শ্রী শ্রী মা মগদেশ্বরী মাতৃ পূজা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, মায়ের রাজভোগ নিবেদন, ধর্মীয় আলোচনা সভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও ভুবনমঙ্গল মহানাম যজ্ঞের শুভ অধিবাস, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা রাখা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের অধ্যাপক ডা. নির্মল কান্তি দে, মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা স্বপন চক্রবর্ত্তী, রয়েল চক্ষু হাসপাতালের ডা. নারায়ণ দেবনাথ ও মিন্টু দে।
শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন সৌরভ সাহা। শুভ অধিবাস পৌরহিত্য করেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ও বৈষ্ণব প্রবর শ্রী ঠাকুর দাস বাবাজী। পূজারী হিসেবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমীর চৌধুরী।

মহোৎসব উদযাপন কমিটির সভাপতি অপু দাশ, নির্বাহী সভাপতি রোকন কান্তি চৌধুরী, সহ-সভাপতি রূপন দাশ ও অরুণ দাশ। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন আশু দে ও স্বপন দাশ। সহ-সাধারণ সম্পাদক ছিলেন তরুণ চৌধুরী, রুবেল চৌধুরী ও রতন দাশ। অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ছোটন চৌধুরী, পিকলু চৌধুরী, সুজন দাশ ও সুমন দে। সহ-অর্থ সম্পাদক ছিলেন সুজন আচার্য্য, সুমন দাশ ও মিটন দে। যুগ্ম সম্পাদক সজীব দে ও সজল দাশ এবং সহ-যুগ্ম সম্পাদক বিক্রম আচার্য্য ও বিপ্লব চৌধুরী। সাংগঠনিক সম্পাদক রানা চৌধুরী ও রামকৃষ্ণ আচার্য্য। সাংস্কৃতিক সম্পাদক প্রান্ত দাশ এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক মিঠন দাশ ও যুবরাজ আচার্য্য। এছাড়াও সীমান্ত দাশ, মিঠন কান্তি দাশ, পার্থ মনি আচার্য্য সহ অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন।

এই মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের সমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ