July 25, 2026, 6:30 pm
শিরনাম :
তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ICEFronT 2026-এর Call for Papers উদ্বোধন

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের IEEE 1st International Conference on Engineering and Frontier Technologies (ICEFronT 2026)-এর Call for Papers (CFP) ফ্লায়ার প্রচারণার আনুষ্ঠানিভাবে উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ ০২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভাইস-চ্যান্সেলরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভার শুরুতে এর উদ্বোধন করেন।

ICEFronT 2026 সম্মেলনটি ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৫ ও ২৬ জুন ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি IEEE বাংলাদেশ সেকশন এবং IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টার-এর কারিগরি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতায় আয়োজিত হচ্ছে।

সম্মেলনে প্রকৌশলের বিভিন্ন ক্ষেত্রে ফ্রন্টিয়ার টেকনোলজির প্রয়োগভিত্তিক ১২টি প্রধান টেকনিক্যাল ট্র্যাক অর্ন্তভুক্ত রয়েছে। ICEFronT 2026 সম্মেলনের বিষয়বস্তু ও পরিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, মৌলিক, অপ্রকাশিত এবং উচ্চমানসম্পন্ন গবেষণা প্রবন্ধ জমাদানের জন্য বিশ্বব্যাপী গবেষক, শিক্ষক, শিক্ষাবিদ ও পেশাজীবীদের আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য আয়োজক কমিটির প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও অ্যালামনাইদের সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে সম্মেলনটি সফলভাবে সম্পন্ন করে মাভাবিপ্রবি-এর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে আরও সমুন্নত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং একাডেমিক কাউন্সিলের বহিঃসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্বাস করে যে ICEFronT 2026 জ্ঞান বিনিময়, পারস্পরিক সহযোগিতা ও উদ্ভাবনের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যা প্রযুক্তিগত অগ্রগতি ও জাতীয় উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবে। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে মাভাবিপ্রবি সমাজের কল্যাণে দায়িত্বশীল, নিরাপদ ও টেকসই প্রযুক্তি উন্নয়নে অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ