September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

টঙ্গী কেরানিরটেক এলাকার ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বার্তা সম্পাদক

দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারনের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে দেশব্যাপি নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

উত্তরা আর্মি ক্যাম্প থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ০৭ আগস্ট ২০২৫ গোপন তথ্যের ভিত্তিতে কেরানিরটেক, টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে ৩ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মোছাঃ রাবেয়া (৩২), মোছাঃ ফারজানা (১৪), মোঃ মাসুম মিয়া (২৬)। মাদক ব্যবসায়ীদের কাছে ২৬৫ টি গাজার রোল (১.৪০০ কেজি), ৩৯০ পিস ইয়াবা, ০৬ প্যাকেট হেরোইন, ০১ বোতল (৭৫০ মিলিঃ) বিদেশী মদ এবং ০৬ টি দেশীয় অস্ত্র (২টি ছোট চাকু, ১টি তলোয়ার, ২টি সুইচ গিয়ার ও ১টি লাঠি) জব্দ করা হয়। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য টঙ্গী পূর্ব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ