September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

উপদেষ্টা পরিষদে নতুন আমদানি নীতি; পাঁচটি খাতে কাঁচামাল আমদানিতে শুল্ক দিতে হবে না

ডেস্ক রিপোর্ট

তিন বছর মেয়াদি নতুন আমদানি নীতি আদেশের খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে তৈরি পোশাক ও চামড়াসহ পাঁচটি খাতে বিনা শুল্কে কাঁচামাল আমদানির বিধান রাখা হয়েছে।

এতে আরও বলা হয়, রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পাদুকা, জাহাজ নির্মাণ, ফার্নিচার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় কাঁচামাল বিনা শুল্কে আমদানি করতে পারবে।

তবে চিংড়ি, পপি সিড, পোস্তদানা ও ঘন চিনিসহ ২৭ ধরনের পণ্যের আমদানি নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, ফার্নেস তেল, সাড়ে চার সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের মাছ ধরার কারেন্ট জাল, পাঁচ বছরের বেশি পুরোনো গাড়ি নিষিদ্ধ না হলেও, এসব পণ্য আমদানির ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি লাগবে।

এছাড়া, এয়ারগান বা এয়াররাইফেল আমদানি করা যাবে না। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্রের ভিত্তিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান তা আমদানি করতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ