September 15, 2026, 8:09 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

পাইকগাছায় ফ্রী চক্ষু ও ডেন্টাল চিকিৎসা পেল সাড়ে ৩ শ” রোগী

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উপজেলার খড়িয়া বিনাপানী স্কুলে চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে সাড়ে ৩ শত রোগীকে ফ্রী চিকিৎসা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্পে উপজেলার বিভিন্ন প্রান্তের রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় চিকিৎসকদের পরামর্শক্রমে ৫০ জন রোগীকে চশমা, দাতের ঔষধ, পেষ্টসহ বিভিন্ন চিকিৎসা উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়।

সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চলের সার্বিক তত্বাবধানে আয়োজিত চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে সাতক্ষীরা গ্রামীন চক্ষু হাসপাতালের চক্ষু ইউনিট ও পাইকগাছা আমেনা ডেন্টাল কেয়ারের চিকিৎসকগণ অংশ গ্রহণ করেন।

চক্ষু ডাক্তার হিসেবে ডাঃ সোহানুর রহমান ও ডেন্টাল চিকিৎসক হিসেবে ডেন্টিস্ট মোঃ মহব্বত আলী গাজী চিকিৎসা প্রদান করেন। গ্রামীণ চক্ষু হাসপাতালে অরগানাইজার আরাফাত হোসেন টিম ম্যানজমেন্টার দায়িত্ব পালন করেন। চক্ষু ক্যাম্পে ৩০ জন ছানি রোগী সনাক্ত করা হয়। এসকল ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশন, এক মাসের ঔষধ ও চশমা প্রদান করা হবে।

ফ্রী চক্ষু ও ডেন্টাল ক্যাম্পে আয়োজক সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল বলেন, অবহেলিত এই জনপদে মানুষকে কথা চিন্তা করে বিগত বছর থেকে আমি নিজ উদ্যোগে চক্ষু ও ডেন্টাল চিকিৎসার আয়োজন করছি। আগামী বছর গুলোতে আল্লাহ চাইলে গরীব ও অসহায় মানুষের কথা মাথায় রেখে এধরণের জনসেবা মূলক কর্মকান্ড চলতে থাকবে ইনশাআল্লাহ। এছাড়া তিনি বিত্তবানদের সেবা মূলক কাজে এগিয়ে আসার জন্য আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ