September 15, 2026, 7:40 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাউজান সুলতানপুরে সার্বজনীন সেবাশ্রমের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুরে অবস্থিত সার্বজনীন শ্রী শ্রী বুড়াঠাকুর সেবাশ্রমের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে

গত ২৭,২৮ ও ২৯ জানুয়ারি তিনদিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী মহোৎসব ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ মহোৎসবে হাজারো ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকা পরিণত হয় তীর্থভূমিতে।

মহোৎসবের কর্মসূচির মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মহতী ধর্মসভা, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রী শ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ অধিবাস, অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ সংকীর্তন, ঠাকুরের রাজভোগ নিবেদন, ভোগরতি কীর্তন, পূজা-অর্চনা, অন্নপ্রসাদ বিতরণ, কৃষ্ণলীলা ও গৌরলীলা প্রদর্শন। সার্বিক ব্যবস্থাপনায় প্রতিটি আয়োজন সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন সঞ্জীব সরকার, প্রবীর বিশ্বাস, সৈকত বড়ুয়া, বাপ্পা দাশ ও সনাতন মুহুরী। মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি উজ্জ্বল মজুমদার, সাধারণ সম্পাদক রকি মজুমদার, সহ-সাধারণ সম্পাদক রাজীব দাশ, অর্থ সম্পাদক বাপ্পা দাশ, সহ-অর্থ সম্পাদক শুভ দাশ, সাংগঠনিক সম্পাদক রনি মজুমদারসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন।

উক্ত মহতী অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ভক্তদের উপস্থিতি ও সহযোগিতায় শান্তিপূর্ণভাবে মহোৎসবের সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ