July 25, 2026, 6:57 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাট-১ আসনের জামায়াত প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময়

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাট ১আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমানের সাথে ফকিরহাট উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস গণমাধ্যমর্কীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট থানা আমীর এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম, বাগেরহাট-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচন পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক, তারবিয়াত সেক্রেটারী মো: নুরুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি মো: সুমন হোসেন, সাবেক জেলা শিবিরের সভাপতি  ছাত্রনেতা মো: জাহাঙ্গির হোসেন,জামায়াত নেতা আবদূস সামাদ
সহ বিভিন্ন নেতা-কর্মি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে মাদকমুক্ত সমাজ গড়বেন, যুবকদের বেকার সমস্যা সমাধানসহ বাগেরহাট-১ আসনের সকল সমস্যার সমাধান করার আপ্রাণ চেষ্টা করবেন। তবে যুবকদের চাকুরীর আশা করলে হবেনা, তাদের উদ্যোক্তা হতে হবে। তিনি আরো বলেন, আমি নির্বাচিত না হতে পারলেও সমাজের ভাল কাজের জন্য সবসময় কাজ করে যাবো। তিনি এসময় সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ