September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে বিএনপি সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধনে বাধা ও সংঘর্ষ আহত-৫

এস এম রাজ,বিশেষ প্রতিনিধি

উপজেলা বিএনপির সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রতিপক্ষের

বাধা ও মারপিটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।
খবর পেয়ে পুলিশ,সেনাবাহিনীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় মানববন্ধন কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালন করেন সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসের অনুসারীরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় চিতলমারী উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি শুরু হওয়ার আগে
বিএনপির আর একটি গ্রুপের কয়েকজন মর্মথক এতে বাধা দেয়।
এ ঘটনায় টুলু বিশ্বাসের ৫ জন অনুসারীরা আহত হয়।
মানববন্ধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হামলার ঘটনায় সেনাবাহিনী লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ঘটনাকে কেন্দ্র করে চিতলমারী উপজেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
বলছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে রয়েছে।
পরবর্তীতে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে মানববন্ধন কর্মসূচি সম্পন্ন হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা টুলু বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান এবং দলীয় শৃঙ্খলার নামে অন্যায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন।
সদ্য বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, আমাকে কী কারণে বহিষ্কার করা হয়েছে, তা আমি নিজেও জানি না। আমি ধানের শীষের পক্ষে ভোট চাইছি, নিজেও ধানের শীষ প্রতীকেই ভোট দেব।
আমার বহিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর আজ আমার অনুসারীরা মানববন্ধন করতে গেলে বিএনপি মনোনীত বাগেরহাট-১ আসনের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের অনুসারীরা হামলা চালায় বলে আমি জানতে পেরেছি।
চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা আর ঘটেনি।
উল্লেখ্য গত ২৬ জানুয়ারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরীত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য বাগেরহাট জেলাধীন চিতলমারী উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুলু বিশ্বাসকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ