October 30, 2026, 10:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে শতাধিক সনাতন ধর্মাবলম্বীদের বিএনপিতে যোগদান

সৈয়দ জালিস মাহমুদ

 

বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন পিলজঙ্গ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা ও বিএনপিতে যোগদান অনুষ্ঠান বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ রাত সাড়ে আটটায় টাউন নোয়াপাড়া শ্রী শ্রী কালী মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ভোট কেন্দ্র পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ শওকত হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।

পিলজঙ্গ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন জুয়েলের সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্নু, ফখরুল আলম, মহিউদ্দিন ভূঁইয়া, জব্বার মল্লিক, উপজেলা যুবদল নেতা মোদাচ্ছের মল্লিক, ইউনিয়ন যুবদল নেতা তুহিন মল্লিক, শ্রমিক দল নেতা মনিরুজ্জামান মনি, কৃষকদল নেতা আনোয়ার মোড়ল, আমিরুল ইসলাম মল্লিক প্রমূখ।
সভায় এক নম্বর টাউন নোয়াপাড়া তিন নম্বর সামবাগাত ও ৪ নং পিলজঙ্গ ভেড়বাড়ি ওয়ার্ড থেকে শতাধিক সনাতন ধর্ম অবলম্বী নারী পুরুষ প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপিতে যোগদান করেন।
যোগদানকৃত ব্যক্তিরা হলেন পলাশ, কুমার চক্রবর্তী, সুকুমার বাগচী,সুনীল কুমার দত্ত, অরুন কুমার ঘোষ, বাসুদেব কুমার ঘোষ, রাজকুমার ঘোষ, সমীর কুমার দে, নান্টু বিজয় কুমার দাস, প্রদীপ কুমার ভট্টাচার্য, গৌতম কুমার অধিকারী, লক্ষীকান্ত বাগচী, তপন কুমার বাগচী, দুলাল কুমার দে, গোরা বসু, মুকুল কুমার দে বিশ্বজিৎ কুমার, তপন কুমার দে, নিরঞ্জন কুমার দে, গৌরাঙ্গ কুমার শীল, সহদেব গৌর দাস,দিপু দাস সহ শতাধিক নারী ও পুরুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ