July 25, 2026, 4:55 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

বাগেরহাটে সাবেক জাতীয় পার্টির সভাপতি শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান।

সৈয়দ জালিস মাহমুদ

নেতাকর্মী নিয়ে মোংলা উপজেলার সাবেক জাতীয় পার্টির সভাপতি তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করেছেন।

রবিবার (২৫ জানুয়ারি) সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের কাছে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

যোগদান উপলক্ষে জেলা বিএনপির নেতাকর্মীরা তালুকদার আক্তার ফারুককে ফুল দিয়ে বরণ করেন।  এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম জুয়েল, জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস কে সুমন, নব্বইয়ের ছাত্র আন্দোলনের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিদুর রহমান, বাগেরহাট সদর বিএনপির সদস্য শারাফাত হোসেন বাবলু, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কামরুল মোল্লাসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে ফারুক গণমাধ্যমকে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি বিএনপিতে যোগদান করেছি।  গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বেই কাজ করতে চাই।’

জেলা বিএনপির আহ্বায়ক  এটিএম আকরাম হোসেন বলেন,‘যারা আমাদের দলের গঠনতন্ত্র ও আদর্শ মেনে বিএনপিতে আসতে চান, তাদের আমরা স্বাগত জানাই।  বিএনপি একটি গণতান্ত্রিক ও বৃহৎ রাজনৈতিক দল।  নতুন নেতাকর্মীদের নিয়ে আমরা আগামী আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে চাই এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে চাই।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ