July 26, 2026, 2:49 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে স্মারকলিপি প্রদান কর্মসূচি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ৮ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রতিবন্ধী ব্যক্তি সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এই স্মারকলিপি প্রদান করা হয়। রাজবাড়ী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান এই স্মারকলিপি গ্রহণ করেন।

এসময় রাজবাড়ী জেলা প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের সমন্বয় পরিষদের সমন্বয়কারী আরিফুল ইসলাম আরিফ, গোয়ালন্দ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মো. রতন শেখ, সাধারণ সম্পাদক মো. মোন্নাব শেখ, সহসভাপতি ছিদ্দিক সরদার, আলীপুর প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি কুদ্দুস মোল্লা, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিল্লাল শেখ, মিজানপুর ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি ফরিদ মন্ডল, সাধারণ সম্পাদক রুবেল শেখ, দাদশী ইউনিয়ন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি খালেক মন্ডল, সাধারণ সম্পাদক পাকু সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।

আট দফা সুপারিশগুলো হলো, ভোট কেন্দ্র প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশে সহযোগিতা করা,  প্রতিটি কেন্দ্রে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ারসহ নির্বাচনে ব্যবহার সামগ্রী সহায়ক উপকরণের ব্যবস্থা করা, নির্বাচন চলাকালীন সময়ে যানবাহনে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরায় বাধা না দেওয়া, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ব্রেইলবেল এর ব্যবস্থা করা, প্রতিবন্ধী ব্যক্তি সংগঠনের পক্ষ হতে নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া, নির্বাচন বিষয়ক তথ্য সকল ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের উপযোগী করে প্রকাশ করা, নির্বাচনের দায়িত্বের সংশ্লিষ্ট সকলকে প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা মূলক প্রশিক্ষণ প্রদান করা ও নির্বাচনী সকল কর্মসূচি প্রতিবন্ধীবান্ধব করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ