September 15, 2026, 4:00 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় খামেনিকে সরানো হয়েছে

আর্ন্তজাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার শঙ্কায় তেহরানের একটি বিশেষ ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, সরকারের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাতে এই তথ্য পাওয়া গেছে।

সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের হামলার ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় দেশটির শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা খামেনিকে নিরাপদ রাখার সিদ্ধান্ত নেন। ওই স্থাপনাটি অত্যন্ত সুরক্ষিত এবং সেখানে একাধিক পরস্পর সংযুক্ত টানেল রয়েছে।

এদিকে, সর্বোচ্চ নেতার তৃতীয় পুত্র মাসউদ খামেনি এখন তার দপ্তরের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছেন এবং সরকারের নির্বাহী শাখার সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছেন।

ইরান ইস্যুতে হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, হামলার পর ইরান যে প্রতিক্রিয়া দেখাবে তারও প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনারা। মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েন করতে যুক্তরাষ্ট্রের আরও কিছুদিন সময় লাগবে।

চ্যানেল-১২ জানায়, গত আট মাসের মধ্যে এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক জড়োণ। এতে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার, ফাইটার স্কোয়াড্রন এবং অতিরিক্ত আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ