July 25, 2026, 4:55 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

রূপগঞ্জে হরিনা নদীরপাড় যুব সমাজের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে  হরিনা নদীরপাড় যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জানুয়ারি রবিবার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন জলসিঁড়ি বালুর মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় এসেক লিডার স্পোর্টিং ক্লাবকে ২-৩ গোলে পরাজিত করে হরিনা নদীরপাড় স্পোর্টিং ক্লাব জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে গোল করেন হিমেল আহমেদ, মোহাম্মদ শান্ত ও কাউসার মিয়া। বিজিত দলের পক্ষে গোল করেন সামির আাহমেদ ও কাউসার মিয়া। আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহমেদ ।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নূরুন্নবী ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হাসান বাবুল, কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাছের, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিটন সরকার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মহাসিন মিয়া, যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, যুবদল নেতা ফাহিম মাহমুদ, তাইজুল ইসলাম ও সমাজসেবক নাজমুল মিয়া প্রমুখ।
পরে বিজয়ীদের মধ্যে রঙিন টেলিভিশন  ও বিজিত দলের মধ্যে  গোল্ডকাপ বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ