July 25, 2026, 9:16 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী’র ১২০তম উরস্ শরীফ অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

মানব মুক্তির জন্য হুজুর গাউসুল আজম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.) বিশ্ববাসীর জন্য ধর্মসাম্য, ধনসাম্য, বিচারসাম্যের আধ্যাত্মিক দর্শন উন্মোচিত করে গেছেন বলে মন্তব্য করেছেন মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মঞ্জিলের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।

আজ শনিবার বাদ ফজর চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সূফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর ১২০তম উরস্ শরীফ উপলক্ষে বিশেষ মোনাজাতে তিনি উপরোক্ত কথা বলেন। মাইজভাণ্ডার দরবার শরীফে ১০ই মাঘ প্রধান এই উরসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও লাখ লাখ আশেক ভক্ত জাতি ধর্ম বর্ণ শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে সমবেত হয়েছেন।

আজ বা’দ ফজর শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)-রওজা শরিফ গোসল ও গিলাফ চড়ানোর মাধ্যমে উরস শরিফের উক্ত আনুষ্ঠানিকতা শুরু হয়। উরস শরীফ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের উদ্যোগে ১০ দিনব্যাপী কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মূল লক্ষ্য ছিল আধ্যাত্মিক চর্চার পাশাপাশি মানবসেবা ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া।

আজ বা’দ ফজর হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী’র রওজা শরীফ জিয়ারতকালে মানবতার মুক্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি(ম.)। এসময় তিনি বলেন, “হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) আমাদের মাঝে ইসলামের যে আধ্যাত্মিক দর্শন দিয়ে গেছেন এতে আছে উসূলে সাবা, ধর্মসাম্য, ধনসাম্য এবং বিচারসাম্য। ইসলাম যে আত্মসমর্পণের কথা বলেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজে যে শান্তি কায়েম করতে চেয়েছে সেই নির্দেশনা আছে হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী প্রবর্তিত যুগপোযোগী মাইজভাণ্ডারী দর্শনে৷”

পবিত্র উরস্ শরীফ উপলক্ষে দরবারে সমবেত হওয়া লাখো ভক্ত আশেকদের হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.)’র শিক্ষাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আহবান জানিয়ে সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী আরও বলেন, “আল্লাহ ও রাসূল (সা.) এর সন্তুষ্টি অর্জনের আশায় গাউসুল আজম মাইজভাণ্ডারী (ক.) পবিত্র উরস শরীফ ঘিরে দূরদূরান্ত থেকে নেয়ামত, বরকত হাসিলের আশায় দরবারে লাখো ভক্ত আশেক এসেছেন।”

এছাড়া পবিত্র উরস্ ঘিরে গাউসিয়া হক মঞ্জিল, হক কমিটি সমুহ এবং আশেক ভক্তগণ যেসব আধ্যাত্মিক কর্মসূচি বাস্তবায়ন করেছেন, তাদের খেদমতকে তওবা কবুলের এবং গুনাহ মাফের উছিলা হিসেবে গ্রহণের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন তিনি। মোনাজাতে বাংলাদেশে শান্তি এবং মানবজাতির কল্যাণ কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ