July 25, 2026, 6:57 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে স্বতন্ত্র প্রার্থী সেলিমের মতবিনিময়

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাটে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম। শুক্রবার রাতে শহরের পুরাতন বাজারস্থ নিজ বাড়িতে তিনি এই মতবিনিময় করেন।
এসময়, বিএনপি নেতা সোহেল রানা, গুলশান থানা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ইমরান শাওনসহ অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিম দীর্ঘদিন বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাগেরহাট-২ আসনে সংসদ সদস্য ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন বাগেরহাট-কচুয়ার পাশাপাশি জেলাজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ করেন। যার কারণে জেলা জুড়ে তার জনপ্রিয়তা রয়েছে। স্থানীয় ভোটারদের অনুরোধেই তিনি তিনটি আসনে নির্বাচন করছেন।
বীর মুক্তিযোদ্ধা এম এ এইচ সেলিম বলেন, বাগেরহাটের মানুষের সেবা করার জন্যই তিনটি আসনে নির্বাচন করছি। ভোটাররা আমাকে চায়, তাই আমি নির্বাচন করছি। ইনশাআল্লাহ ঘোড়া মার্কার বিজয় হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ