আগামীকাল রাঙ্গুনিয়ায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ কর্মসূচী।
বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে আগামীকাল ২৪ জানুয়ারি শনিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের দরবারে বেতাগী আস্তানা শরীফ প্রাঙ্গনে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে বিশেষ কর্মসূচী অনুষ্ঠিত হবে।
এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও প্রকৃতি প্রেমী বিশিষ্ট ব্যক্তিত্ব ও উন্নয়নকর্মী।
অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান।