September 15, 2026, 11:21 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সাগরদ্বীপ এলাকা থেকে বাংলাদেশি জেলেকে উদ্ধার ও পরিবারের নিকট হস্তান্তর; কোস্ট গার্ড

তরফদার রবিউল ইসলাম

বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধারকৃত বাংলাদেশি জেলেকে পরিবারের নিকট হস্তান্তর করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখ মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে গমন করে।

পথিমধ্যে গত ১৮ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল ১০টায় বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে। এসময় ভারতীয় কোস্ট গার্ড জাহাজ কমলা দেবী বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামক একজন জেলে বোট থেকে পানিতে পড়ে যায়। ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র হতে উদ্ধার করে এবং মানবিক বিবেচনায় বাংলাদেশে ফেরত পাঠানোর নিমিত্তে তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সাথে যোগাযোগ করে। সেই পরিপ্রেক্ষিতে, ঐ মুহূর্তে সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ পদ্মা-এর মাধ্যমে কোস্ট গার্ড আউট পোস্ট দুবলায় নিয়ে আসার সিদ্ধান্ত গৃহীত হয়।

উদ্ধারকৃত জেলের পরিচয়ঃ নামঃ আব্দুল মান্নান (২২), পিতাঃ জাকের আহমেদ, গ্রামঃ দলগার্ড, ডাকঘরঃ মহেশখালী, থানাঃ মহেশখালী, জেলাঃ কক্সবাজার।

পরবর্তীতে বানৌজা পদ্মা উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করে। অতঃপর: উক্ত জেলেকে কোস্ট গার্ড বোটযোগে গত ২২ জানুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টায় কোস্ট গার্ড বেইস মোংলায় নিয়ে আসা হয়। উক্ত জেলেকে তার পরিবারের নিকট পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত জেলে আব্দুল মান্নান কক্সবাজারের মহেশখালী এলাকার বাসিন্দা।

ঘটনাটি সমুদ্রসীমায় দায়িত্বরত ভারতীয় কোস্ট গার্ড ও বাংলাদেশ কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান পারস্পরিক সৌহার্দ্য, আস্থা এবং সহযোগিতামূলক সম্পর্কের একটি দৃষ্টান্ত। সৌহার্দ্যপূর্ণ এ সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে বলে আশা করা যায়।

তিনি আরও বলেন, উপকূলীয় ও সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা প্রদানে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ