July 25, 2026, 7:01 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

ফকিরহাটে আস্থা সেবা সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শন 

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটের ফকিরহাটে আস্থা সেবা সংস্থার প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শণ করেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব এম এ আখের।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টায় তিনি প্রথমে উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের আড়ুয়াডাঙ্গা এলাকার রত্নার খালে ভাসমান সবজি চাষ পরিদর্শণ করেন।

পরে তিনি আস্থা সেবা সংস্থার অর্থায়নে বাস্তবায়িত নলধা উকিলপাড়া চম্পা বেগমের বাড়ি বায়োগ্যাস প্লান্ট, ভার্মি কম্পোস্ট স্যার ও মুক্তাচাষ পরিদর্শণ করেন। এরপর তিনি জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ নারী ও যুব সমাজের নেতৃত্বে সচেতনতা বৃদ্ধি ও সামাজিক পরির্তনের উদ্দেশ্যে রেজিলিয়েন্ট কমিউনিটি স্টেক হোল্ডার সংলাপে উঠান বৈঠকে মিলিত হন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আস্থা সেবা সংস্থার সভাপতি মো: অহিদুজ্জামান, সিনিয়র সহ-সভাপতি শাহ মো: জিয়াউর রহমান, সাধারন সম্পাদক জিয়াউর কবির বাবু, কোষাধ্যক্ষ সরদার নিশাত, সাংঠনিক সম্পাদক মিজানুর কবির, সদস্য আজাদুল রহমান সুমন, সোহেল সরদারসহ অন্যান্যরা।

যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক প্রশাসন যুগ্ম সচিব এম এ আখের বলেন, কৃষিতে আধুনিক উন্নয়নে এ ধরনের সংগঠনগুলোর এরুপ উদ্যোগ বেকার সমস্যার সমাধান করবে। এছাড়া এলাকার আর্থসামাজিক উন্নয়নে সহযোগিতা করবে। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান। তাদের এই প্রকল্পের কাজের অগ্রগতির জন্য সহযোগিতার আশ্বাস দেন। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ