September 15, 2026, 7:37 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাউজানে সেবা সংঘের উদ্যোগে বার্ষিক মহোৎসব অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলার ব্রাহ্মণহাট এলাকায় বাঁশীরাম বৈদ্যের বাড়িতে অবস্থিত শ্রীশ্রী মা রক্তেশ্বরী ও মা মগধেশ্বরী মন্দির সেবা সংঘের উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন বার্ষিক মহোৎসব অত্যন্ত ভাবগম্ভীর ও ধর্মীয় পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মহোৎসব উপলক্ষে আয়োজিত নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে ছিল নগর কীর্তন, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, ধর্মসভা, শুভ অধিবাস, মহানাম যজ্ঞ সংকীর্তন এবং ভক্তদের মাঝে অন্নপ্রসাদ বিতরণ। দিনব্যাপী এ আয়োজন ঘিরে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী মা রক্তেশ্বরী ও মা মগধেশ্বরী মন্দির কার্যকরী কমিটির উপদেষ্টা ডা. সরোজ কুমার গুহ, কাঞ্চন দাশ, বাচ্চু কুমার দে, রঞ্জিত বৈদ্য, আবীর দে, আশিষ দে, কার্তিক দত্ত, চন্দন দে ও ভানু দে।
এছাড়া কার্যকরী কমিটির সভাপতি শিপন দে (রতন), সিনিয়র সভাপতি উজ্জ্বল মহাজন (টিংকু), সুধীর দে (বাঁশি), প্রবণ দাশ, সহ-সভাপতি অসীম চৌধুরী (বাসু), শংকর চৌধুরী ও সুজন বৈদ্য (বাবু) উপস্থিত থেকে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন।

কমিটির সাধারণ সম্পাদক মিটু বৈদ্য, সিনিয়র সাধারণ সম্পাদক শংকর দে, সহ-সাধারণ সম্পাদক পিন্টু দে ও নয়ন দে, সাংগঠনিক সম্পাদক অধীর দে, সহ-সাংগঠনিক সম্পাদক নীলু দেওয়ানজী ও জয় বৈদ্য, অর্থ সম্পাদক শুভ বৈদ্য, সহ-অর্থ সম্পাদক কাঞ্চন দে, সাংস্কৃতিক সম্পাদক রুমন দে, সহ-সাংস্কৃতিক সম্পাদক নিউটন দে, দপ্তর সম্পাদক গৌরাঙ্গ বৈদ্য (অজিত), সহ-দপ্তর সম্পাদক রনি বৈদ্য, প্রচার সম্পাদক অভি দে ও সহ-প্রচার সম্পাদক তন্ময় দেসহ কমিটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

মহোৎসবে রাউজানসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নারী-পুরুষ ভক্তবৃন্দের উপস্থিতিতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজ সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ