October 31, 2026, 5:58 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আসলাম চৌধুরীর কম্বল বিতরণ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ড পৌরসভায় বসবাসরত সনাতন ধর্মালম্বী হিন্দু ও ত্রিপুরাদের মধ্যে এক হাজার কম্বল বিতরণ করেছে চট্টগ্রাম ৪ আসনের বিএনপির প্রার্থী লায়ন আসলাম চৌধুরী এফসিএ।

সোমবার ১৯ জানুয়ারি বিকাল ৩ টায় সীতাকুণ্ড পৌর সদর মন্দির রোড গজারিয়া পুকুর পাড় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন পৌর বিএনপির আহবায়ক জাকির হোসেন।

সীতাকুণ্ড পুজা কমিটির সভাপতি অমলেন্দু কনকের সঞ্চালনায় কম্বল বিতরণে উপস্হিত প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা সেচ্চাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ মোরছালিন। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর সামছুল আলম আজাদ,পৌর বিএনপির সদস্য সচিব ছালেহ আহমদ সলু, উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী, বিএনপি নেতা আশরাফ উদ্দিন, ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন,উপজেলা পুজা কমিটির সাধারণ সম্পাদক বাবুুল বাহাদুর শাস্ত্রী, সাংগঠনিক সম্পাদক বাবু পূজন দে, পৌর পুজা কমিটির সভাপতি সুজন মল্লিক, সাধারণ সম্পাদক পাবন দাশ, নগর ছাত্রদল নেতা সৌরভ প্রিয় পাল, রাজিব ধর তমাল,এসকে নাথ শ্যামল, অপু চৌধুরী আকাশ,বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহ।

বক্তারা বলেন, সনাতন ধর্মালম্বীরা কোন সংখ্যালগু নয়, তাদের ও সমান অধিকার রয়েছে। বিগত সরকার সনাতন ধর্মালম্বীদের কে যাচ্ছেতাই ভাবে ব্যবহার করেছে, কিন্তু কোন প্রকার সুবিধা দেয়নি,বরং নির্যাতন/অত্যাচার, সম্পদ লুন্ঠন সহ নানানভাবে হয়রানীর স্বীকার হয়েছে। হয়রানী, নির্যাতন থেকে নিরাপদে থাকতে হলে ধানের শীষে ভোট দিতে হবে আমরা সকলে।

আগামী ১২ ফেব্রুয়ারী সকলে ভোট কেন্দ্রে গিয়ে বিপুল ভোটে ধানের শীষকে জয়যুক্ত করে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ