September 15, 2026, 7:28 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের দোয়া ও আলোচনা সভা

শফিকুল ইসলাম মাসুদ, স্টাফ রিপোর্টার 

পিরোজপুরে বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন এক সাহসী নেত্রী। নির্যাতন, কারাবরণ ও নানা প্রতিকূলতার মাঝেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার নেতৃত্বই বিএনপির নেতাকর্মীদের অনুপ্রেরণার উৎস।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান ও জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন দেশের গণতন্ত্র রক্ষা, মানুষের অধিকার প্রতিষ্ঠা ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক ত্যাগ, সাহসিকতা ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য দিকনির্দেশনা হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে বিএনপি ও ছাত্রদলের জেলা, পৌরসভা, সদর উপজেলা এবং বিভিন্ন উপজেলা ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ