September 15, 2026, 7:37 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

আলফাডাঙ্গায় ১২০ কেজি ওজনের কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় শত কোটি টাকা মূলের কষ্ঠি পাথরের মূর্তি উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (১৮ জনুয়ারী) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১০ ফরিদপুর সি,পি, সি-৩ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার বুড়াইচ গ্রামের আকবার শেখের বাড়ির পিছনের পুকুর পাড় থেকে কয়েক শত বছরের পূরানো আনুমানিক শত কোটি টাকা মূলের ১২০ কেজি ওজনের একটি কষ্ঠি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে। এসময় পাচারকারী চক্রের সদস্য সাদ্দাম শেখ (৩৫) কে আটক করা হয়েছে। সাদ্দাম শেখ বুড়াইচ গ্রামের আকবার শেখের ছেলে।

র‌্যাব ১০ সি,পি সি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডারের তারিকুল ইসলাম জনান, কষ্ঠি পাথরের একটি মূর্তি পাচরের চেষ্টা চলছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে এটিকে উদ্ধার করি এবং এই চক্রের সদস্য সাদ্দাম শেখ কে আটক করতে সক্ষম হয়েছি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম স্বীকার করে যে, উদ্ধারকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি প্রায় ১০ মাস আগে মাগুরা জেলার একটি এলাকা থেকে চুরি করে বোয়ালমারীতে রাখে। সেখান পাচারের উদ্দেশ্যে সম্প্রতি আলফাডাঙ্গায় তার বাড়িতে নিয়ে আসে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে পুরাকীর্তি আইন ২৩ এর ৩ নম্বর ধারায় আলফাডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেছে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, কষ্টি পাথরের মূর্তিসহ র‍্যাব এক জনকে গ্রেপ্তারের পর আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আমরা আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ