July 26, 2026, 2:02 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

রাজবাড়ীর পারমিস সুলতানা উপজেলা শ্রেষ্ঠ শিক্ষা কর্মকর্তা নির্বাচিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের পর বিভাগীয় পর্যায়েও আয়োজিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পারমিস সুলতানা। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের ঢাকা বিভাগীয় পরিচালক ফকীর নুরুজ্জামান স্বাক্ষরিত এক পরিপত্রের মাধ্যমে এই ফলাফল ঘোষনা করা হয়।

শ্রেষ্ঠত্ব অর্জনকারী এ কর্মকর্তার নাম পারমিস সুলতানা। তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

এর আগে তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় কর্মরত ছিলেন। ২০২২ সালের ৩ অক্টোবর তিনি বর্তমান কর্মস্থলে যোগদান করেন। বালিয়াকান্দি ও মধুখালী উপজেলার আগে রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি একাধিকবার উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এছাড়া তিনি ২০২৪ সালে ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

এবছর গত ১২ জানুয়ারি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন। এরপর গত  ১৫ জানুয়ারি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীতা তিনি অংশ নেন। পরে বিভাগীয় পর্যায়েও তিনি শ্রেষ্ঠত্বের পদক ধরে রাখেন। এরপরে ১৯ জানুয়ারি ঢাকায় সরকারি টিচার্চ কলেজে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেখানে তিনি ঢাকা বিভাগের প্রতিযোগি হিসেবে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।

পারমিস সুলতান বলেন, ‘শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হওয়া আমার জন্য খুবই আনন্দ ও গর্বের। এই অর্জন আমার কাজের গতি আরও বাড়িয়ে দেয়। এটি আমার কাজের পুরষ্কার। জেলার পর বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেছি। আমি এই অর্জনকে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ