July 25, 2026, 4:54 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

ময়মনসিংহে ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই শ্লোগান ধারণ করে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি ময়মনসিংহ উপ অঞ্চলের আয়োজনে তিনদিন ব্যাপী অনুষ্ঠিত ৫৪ তম শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানের এ্যাথলেটিক প্রতিযোগিতা রোববার (১৭ জানুয়ারি)সকাল ১০ টায় উদ্ধোধন করা হয়েছে।

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ্যাথলেটিক প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি।বিশেষ অতিথি ছিলেন বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার।

সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মোহাঃ নাসির উদ্দীন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান।বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন।অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ,নেত্রকোনা, জামালপুর, শেরপুর,কিশোরগঞ্জ ও টাঙ্গাইল জেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আনন্দ মূখর পরিবেশে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গিত পরিবেশন করা হয়। জাতীয় ও অন্যান্য পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন শেষে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি তার বক্তব্যের শুরুতেই খেলায় অংশগ্রহণকারী সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি বলেন শরীর গঠনে খেলাধূলার কোন বিকল্প নেই,ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমেই সম্প্রতির সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমেই আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে উঠে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জিলা স্কুলের সহকারী শিক্ষক মুর্তজা আলী। সুশৃঙ্খল ভাবে খেলা সম্পন্ন করার জন্য জেলা ক্রীড়া অফিসার আল আমিন সর্বক্ষণ খেলোয়াড়দের সাথে মাঠেই ছিলেন।

জাতীয় ও অন্যান্য পতাকা উত্তোলন ও উদ্ধোধনী পর্ব শেষে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয় এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও অন্যন্য অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ