October 30, 2026, 11:55 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ময়মনসিংহে কর্মচারী কল্যাণ বোর্ড আয়োজিত ৯ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা – কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে ৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ ময়মনসিংহ স্ট্রেডিয়ামে শনিবার (১৭ জানুয়ারি)সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জন প্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ এহছানুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোঃ আতাউল কিবরিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী এনডিসি। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড.মুহাম্মদ মফিজুল ইসলাম।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।

অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার জেলা প্রশাসকগন এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক, এসিল্যান্ড,সহকারী কমিশনারবৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

আনন্দ মূখর পরিবেশে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন শেষে প্রধান অতিথি সিনিয়র সচিব মোঃ এহছানুল হক তার বক্তব্যের শুরুতেই খেলায় অংশগ্রহণকারী সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি বলেন শরীর গঠনে খেলাধূলার কোন বিকল্প নেই, টিভি ও মোবাইলে আসক্তি কমাতে হবে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমেই সম্প্রতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসকদের উদ্দেশ্য করে বলেন সকল জেলায় শিক্ষার্থীদের জন্য খেলাধূলা অব্যাহত রাখতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী বলেন খেলাধুলার মাধ্যমেই আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে উঠে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা ও জিলা স্কুলের সহকারী শিক্ষক মুর্তজা আলী। সুশৃঙ্খল ভাবে খেলা সম্পন্ন করার জন্য জেলা ক্রীড়া অফিসার আল আমিন সর্বক্ষণ খেলোয়াড়দের সাথে মাঠেই ছিলেন।

জাতীয় ও অন্যান্য পতাকা উত্তোলন ও উদ্ধোধনী পর্ব শেষে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয় এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও অন্যন্য অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ