October 30, 2026, 9:04 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ফকিরহাটের শিরিণ হক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন

সৈয়দ জালিস মাহমুদ

‘উন্নত বাংলাদেশ গড়তে তারুণ্যের নেতৃত্বই প্রধান অবলম্বন’ বিষয়ের ওপর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন  হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায়  ফকিরহাট মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ে শুরু হওয়া এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

ফিউচার লিডার্স অ্যাসেম্বলি বাগেরহাট শাখার আয়োজনে বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলো হলো মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়, শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং আট্টাকা কে আলী মডেল হাই স্কুল। বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশনের ফ্রি পার্টামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শিরিণ হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিজয়ী দলের সদস্যরা হলেন—ইলমা বাশার, সৈয়দা জারিন তাসনিম সাবা ও আনিকা তাবাচ্ছুম কেয়া। তারা প্রতিযোগিতার বিপক্ষ দলের ভূমিকায় ছিলেন। সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছেন পক্ষ দলে আট্টাকা কে আলী মডেল হাই স্কুলের দলনেতা জাহিন মাহদিয়াত খান।

মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুন্সি শাহরিয়ার হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট কাজি আজহার আলি কলেজের প্রভাষক আবুল আহসান টিটু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশনের বাগেরহাট জেলা কো-অর্ডিনেটর ও বাগেরহাট বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবিদা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল জিনিয়া, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহসান সাকিব, ফিউচার লিডার্স অ্যাসেম্বলির প্রেসিডেন্ট ইফতেখার আনান, উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাধারণ সম্পাদক শেখ আমিনুল ইসলাম। বিতর্ক প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী সাইদ ইকবাল চয়ন।

আয়োজকরা জানান, সু-নাগরিক গঠনে তরুণদের চিন্তা-ভাবনা, যুক্তিবোধ এবং নেতৃত্বগুণ বিকাশ এ আয়োজনের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ