September 15, 2026, 10:23 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে বেলাল হোসেন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন গত বুধবার প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে দায়িত্ব নেন।

তিনি প্রধান প্রকৌশলী কাজী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হলেন। স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশে এ দায়িত্ব নেন তিনি।

বেলাল হোসেন ১৯৯২ সালে পিএসসির মাধ্যমে সহকারী প্রকৌশলী হিসেবে এলজিইডিতে যোগ দেন। তিনি উপজেলা প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০২৩ সালের ৩১ অক্টোবর বেলাল হোসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে এলজিইডির প্রশাসন শাখার দায়িত্ব নেন। গত ১২ অক্টোবর অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে সংস্থার সদরদপ্তরে মানবসম্পদ উন্নয়ন, মাননিয়ন্ত্রণ ও পরিবেশের শাখার দায়িত্ব পান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, রাজশাহী (বর্তমানে রুয়েট) থেকে ১৯৮৯ সালে বেলাল হোসেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ