September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ, আটক-২; ডিবি-২

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা (ডিবি-২)।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে বকশীগঞ্জ উপজেলার বালুরচর এলাকা থেকে ২৪ বস্তা প্রসাধনী পণ্য জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৭ হাজার ৪০০ টাকা। এসময় দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর জলঙ্গা এলাকার আবু সাঈদ (৩৫) ও সুজন মিয়া (২৮)।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার জানান, ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য চোরাচালান করা হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে উপজেলার বালুরচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুটি অটোরিকশায় ২৪ বস্তা প্রসাধনী পাওয়া গেলে পণ্য গুলো জব্দ করা হয়। এসময় পণ্য গুলো বহনের দায়ে আবু সাঈদ ও সুজন মিয়াকে আটক করা হয়।
দুপুরে আটককৃতদের জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।

ডিবি-২ এর ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার আরও জানান, চোরাচালান, মাদক, জুয়া ও অপরাধ দমনে ডিবি-২ এর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ