October 30, 2026, 10:52 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে যুবদলের সমাবেশ ও আনন্দ মিছিল অনুস্ঠিত।

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে যুবদলের সমাবেশ ও আনন্দ মিছিল অনুস্ঠিত।

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটর পৌর যুবদলের আহবায়ক ও সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে মোঃ সুমন পাইক ও মোঃ আবুল হাসানকে দায়িত্বে বহাল রাখায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে বাগেরহাট পৌর ও সদর উপজেলা যুবদল।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন-কে এই সিদ্ধান্তের জন্য অভিনন্দন জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৩জানুয়ারী) সকালে শহরের নূরমসজিদ মোড়ে যুবদলের আঞ্চলিক কার্যালয়ের সামনেথেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিন শেষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের নেতা আবুল কালাম, শহিদুল তরফদার, তৈহিদুল ইসলাম, জাবির শেখ, জাহাঙ্গীর শেখ, হায়ুল মীর , মোঃ খোকন, আরিফুল ইসলাম, মোঃ হানিফ, মোঃ জুয়েলসহ বাগেরহাট পৌর ৯টি ওয়ার্ড ও সদর উপজেলার ১০টি ইউনিয়ন যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এই আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, পৌর যুবদলের আহবায়ক সুমন পাইক ও সদর উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আবুল হাসানকে ভারপ্রাপ্ত আহ্বায়কে স্বপদে বহাল রাখায় পৌর ও উপজেলা যুবদল আরও সুসংগঠিত হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের এই সঠিক সিদ্ধান্তের ফলে তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং রাজপথের সকল আন্দোলন-সংগ্রামে সুমন পাইক ও মোঃ আবুল হাসানের নেতৃত্বে যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ