September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

রাতের আঁধারেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের শীতবস্ত্র বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে বিগত কয়েকদিন যাবৎ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় শীতের তীব্রতা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পায় এবং তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমে আসে। এতে সাধারণ জনগণ বিশেষ করে দুঃস্থ, ছিন্নমুল ও অসহায় ব্যক্তিবর্গ প্রচন্ড দুর্দশার মধ্যে পড়ে এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়।

সেই উপলব্ধি থেকেই গতকাল ১১ জানুয়ারি অধিনায়ক, মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) নিজ উদ্যোগে লোক চক্ষুর অন্তরালে বিনা প্রচারণায় রাতের আঁধারে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গমন করেন এবং শীতার্ত অসহায় মানুষের পাশে স্ব-হস্তে উষ্ণতার প্রতীকী স্বরূপ কম্বল নিয়ে দ্বারে দ্বারে হাজির হন। তাঁর এ মানবিকতায় সুবিধাভোগীরা আবেগ-আপ্লুত ও আশ্চার্যান্বিত হয়ে পড়েন এবং বিজিবি’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়কের এই উদার ও জনহিতকর কর্মকান্ডে বিজিবি’র ভাবমূর্তি বেসামরিক অঙ্গনে বহুল প্রশংসিত হয়েছে এবং জনমনে আশার আলো সঞ্চার করেছে।

মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়কের মানবদরদী কর্মকান্ডে সমাজের বিত্তবান ও প্রভাবশালীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে বলে সাধারণ জনগণ মনে করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ