September 15, 2026, 2:56 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজাপুরে ইটের সলিং রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের রোলা এলাকায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অদিধপ্তরের বাস্তবায়নে একটি জনবহুল রাস্তা নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

রোলা গ্রামের আঃ রব চৌকিদারের বাড়ীর ব্রীজ থেকে ছোমেদ হাওলাদারে বাড়ী যাওয়ার রাস্তাটি খুবই নিম্নমানের (আমা) ইট দিয়ে নির্মাণ করেছে এবং ইট সলিং এর নিচে নাম মাত্র বালু ব্যাবহার করার অভিযোগ উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ এই রাস্তার ম্যাকাডাম করা হয়েছে শুধু মাটি, নামমাত্র বালু আর ৩ নম্বর ইটের সাথে পরিত্যক্ত কিছু আমা ইট দিয়ে। স্কীমের তথ্য অনুযায়ী রাস্তাটি রব চৌকিদারের বাড়ীর ব্রীজ থেকে ছোমেদ হাওলাদারে বাড়ী পর্যন্ত ইট সলিং করার কথা থাকলেও রাস্তাটির অর্ধেক করে বাকি অংশ রব চৌকিদারের বাড়ীর মধ্যে ডুকিয়ে দিয়েছে প্রকল্পের সভাপতি ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য আসলাম হোসেন (লিটু)।

প্রকল্পে রাস্তাটি প্রস্ত যে পরিমান আছে বাস্তবে কিছু কিছু যায়গায় তার কম আছে। এমনকি রাস্তাটির দুই পাশের এজিং এর কাজেও ৩ নম্বর ইটের সাথে ব্যাবহার করা হয়েছে আমা ইট।

জানা গেছে, সরকারের ২০২৫-২০২৬ অর্থ বছরের উন্নয়ন তহবিল থেকে ২ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে।

এ বিষয়ে প্রকল্পের সভাপতি ইউপি সদস্য আসলাম হোসেন লিটু জানান, রাস্তার মাপের একটা নিয়ম আছে, ওটা টাকার উপর নির্ভর করে। চৌকিদার বাড়ীর মধ্যে তাদের সুবিদার্থে রাস্তা দেয়া হয়েছে।

এ বিষয়ে রাজাপুর উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোঃ শফিউল বাশার জানায়, স্কীমে যেভাবে আছে রাস্তা ঠিক ওভাবেই করে দিতে হবে, অন্য দিকে রাস্তা করার কোনো সুযোগ নেই। রাস্তায় ব্যবহারিত পচাঁ (আমা) ইট সরিয়ে ভালো ইট দিতে বলা হয়েছে। স্কীম অনুযায়ী রাস্তা করে দেয়ার পরে বিল দেয়া হবে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি জানান, সাংবাদিকদের মাধ্যমে রাস্তা নির্মাণে অভিযোগ পেয়ে উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তাকে সরেজমিনে গিয়ে রাস্তাটি পরিদর্শন করে আপডেট জানাতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ