September 15, 2026, 2:15 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের চার সদস্য মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় জামায়াতের শোক প্রকাশ

সৈয়দ জালিস মাহমুদ

ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের চার সদস্য মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ।
মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সালালাহ এলাকায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি পরিবারের চার সদস্য মর্মান্তিকভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের আজ ১০ জানুয়ারি এক শোক বিবৃতি প্রদান করেছন।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, ৯ জানুয়ারি মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি পরিবারের চার সদস্য নিহত হয়েছেন এবং এক শিশু গুরুতরভাবে আহত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের সালালাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।
তিনি আরও বলেন, উটের সঙ্গে গাড়ির সংঘর্ষে বিলকিস বেগম, মুহাম্মদ সাকিবুল হাসান, মুহাম্মদ দিদারুল আলম ও শফিউল আলমের পুত্রবধূর ইন্তেকালে আমরা একজন মা, সন্তান, জামাতা ও পরিবারের প্রিয়জনকে হারালাম—যা অত্যন্ত হৃদয়বিদারক।
আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা যেন তাঁদের সবাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন। একই সঙ্গে দুর্ঘটনায় আহত শিশুসহ অন্যান্যদের দ্রুত সুস্থতা কামনা করছি।
প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আরও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এ শোকের মুহূর্তে আমি নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ