July 26, 2026, 2:09 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

জামায়াত আমীরের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারির সৌজন্য সাক্ষাৎ

তরফদার রবিউল ইসলাম

আমীরে জামায়াতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মি. অ্যালবার্ট টি. গম্বিস-এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত
১১ জানুয়ারি রবিবার দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি মি. অ্যালবার্ট টি. গম্বিস-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত মি. মোর্স এইচ. ট্যান, নর্থ আমেরিকার মুসলিম উম্মাহর সেক্রেটারি জেনারেল ও চার্টার্ড একাউন্ট ফার্মের পরিচালক জনাব আরমান চৌধুরী ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্যবসায়ী নেতা জনাব ফয়সাল আলম।
এ সময় আমীরে জামায়াতের সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসেন, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ব্যারিস্টার নজরুল ইসলাম, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেম।
মতবিনিময়কালে তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশল বিনিময় করার পর বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করেন।
এছাড়াও বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ