July 25, 2026, 7:22 pm
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

বাজার নিয়ন্ত্রণে জরুরি হস্তক্ষেপ দাবি ঝালকাঠিতে গ্যাস বিক্রি বন্ধ রাখায় বিপাকে গ্রাহকেরা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠিতে এলপিজি ডিলার ও খুচরা বিক্রেতারা গ্যাস বিক্রি বন্ধ রাখায় বিপাকে পড়েছেন গ্রাহকেরা।

গ্যাসব্যাবসায়ী সমবায় সমিতির লিমিটেড তাদের দাবি দাওয়ার অজুহাতে গ্যাসবিক্রি ও সরবরাহ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা দেয়। ফলে পূর্ব প্রস্তুতি না থাকায় রান্না ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানের কার্যক্রম মারাত্মক ব্যাহত হচ্ছে। দীর্ঘ হচ্ছে দুশ্চিন্তার প্রহর গোনার ক্ষন। জালানির বিকল্প ব্যাবস্থা না থাকায় বিপাকে পড়েছেন অনেকেই। হোটেল রেস্তোরাঁ এমনকি গ্যাসের ওপর নির্ভর ব্যাবসায়ী প্রতিষ্ঠান গুলোও। রান্নার বিকল্প হিসেবে রাইসকুকার, ইলেক্ট্রনিক চুলা, স্টোভ কিংবা মাটির চুলা ব্যাবহার করছেন। সকালি নাস্তা – দুপুরের খাবার হোটেল থেকে কিনে খেতে হচ্ছে অনেককেই।

হোটেল ব্যাবসায়ীরা ৩৫ কেজির সিলিন্ডার চড়া দামে কিনতে হচ্ছে বলে অভিযোগ করেছেন। ১২ কেজির সিলিন্ডার সরকারি নির্ধারিত মূল্যের ১ হাজার ২৫৩ টাকার গ্যাস ১৮শত থেকে ২০০০ টাকায় বাধ্য হয়ে কিনতে হচ্ছে। অথচ গ্যাসের বাজার নিয়ন্ত্রণ সংস্থা (বিআইআরসি) ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করে দেয়।

ঝালকাঠির অন্যতম এলপিজির ডিলার ব্যাবসায়ী লুৎফর রহমান সাংবাদিকদের বলেন- কেন্দ্র থেকে আমাদের জানানো হয়েছে দাবি মানা না হলে সারাদেশে সিলিন্ডার সরবরাহ ও বিক্রি স্থগিত থাকবে। কবে নাগাত পরিস্থিতি স্বাভাবিক হবে সে বিষয়েও কোনো স্পষ্ট ধারনা দিতে পারছেন না সংশ্লিষ্টরা। সেই নির্দেশনা অনুযায়ী বিক্রি বন্ধ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ