September 15, 2026, 11:11 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

তেঁতুলিয়ায় পরিবেশ ও বায়ুদূষণ প্রতিরোধে পাথর-বালি ব্যবসায়ী, ট্রাক-ট্রলি মালিক, শ্রমিক ও বন্দোবস্তকারীদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান মিরাজ, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

তেঁতুলিয়ায় পরিবেশ ও বায়ুদূষণ প্রতিরোধে পাথর-বালি ব্যবসায়ী, ট্রাক-ট্রলি মালিক, শ্রমিক ও বন্দোবস্তকারীদের সঙ্গে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টায় তেঁতুলিয়া উপজেলার পাথর-বালি সমবায় সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু। সভায় সমিতির সদস্যসহ পাথর ও বালি ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু বলেন —
পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় পাথর পরিবহনে ব্যবহৃত ট্রাক, ভ্যান ও লরি অবশ্যই সম্পূর্ণরূপে আবৃত করে পরিবহন করতে হবে। পাশাপাশি গাড়ির চাকা ও বডি পরিষ্কার করে চলাচল নিশ্চিত করতে হবে, যাতে রাস্তায় ধুলো ও বালু ছড়িয়ে না পড়ে। এছাড়া পাথর রাস্তার পাশ থেকে দূরে নির্ধারিত স্থানে সংরক্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, কেউ এসব নির্দেশনা অমান্য করলে বায়ুদূষণ নিয়ন্ত্রণ (বিধিমালা), ২০২২-এর ১৭ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বিধিমালা লঙ্ঘন করলে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারায় অনধিক দুই বছর কারাদণ্ড অথবা অনধিক দুই লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।

সভায় উপস্থিত ব্যবসায়ীরা পরিবেশ সংরক্ষণে প্রশাসনকে সহযোগিতা করার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ