September 15, 2026, 6:43 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চান্দিনায় গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম প্রতিনিধি

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকইটের মোহনপুরে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের পরিবেশ উন্নয়নে বিশেষ কর্মসূচি।

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স ও অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে কুমিল্লা জেলা প্রশাসন, চান্দিনা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা ও বন বিভাগ, কুমিল্লার সার্বিক সহযোগিতায় গতকাল (৭ জানুয়ারি) বুধবার, বিকাল চারটায় কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের মোহনপুর খিরাসার বড় বাড়ি কবরস্থানে ও মোহনপুর মাদ্রাসায় পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও পরিবেশ উন্নয়নে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ এবং স্হানীয় জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী ও কমিউনিটি লিডার মোহাম্মদ শাহজাহান।

এ সময় আরও বক্তব্য রাখেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য (মিডিয়া ও কমিউনিকেশন) নজীব চৌধুরী, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমেন মোল্লা, অর্থ সম্পাদক নাদিয়া সুলতানা পিংকি, তরুণ সমাজসেবী মোহাম্মদ জয়নাল আবেদীন, আয়েশা সিদ্দিকা কেয়া, নয়ন আকতার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা একটি কৃষি ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে পুরো কুমিল্লাসহ সারাদেশে পরিচিত। এ চান্দিনা উপজেলার খাদ্যশস্য সারাদেশের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বেগের বিষয় হচ্ছে, পরিবেশ ও কৃষিবান্ধব উপজেলা হওয়ার পরও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখানে পরিবেশ-ধংসাত্মক ইটভাটা এবং যত্রতত্র কলকারখানা গড়ে তুলছে। বক্তারা এসব পরিবেশ-বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে কুমিল্লা জেলা প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার আশু হস্তক্ষেপ কামনা করেন।

আলোচনা সভা শেষে মোহনপুর মাদ্রাসা ও বড় বাড়ি কবরস্থানে বিভিন্ন ধরনের ফুলের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণের মাঝে পাঁচ শতাধিক চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ