July 26, 2026, 4:30 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

চাঁদপুর-শরিয়তপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

চাঁদপুর প্রতিনিধি

ঘন কুয়াশায় নৌপথের দুর্ঘটনা এড়াতে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় হরিনাঘাট বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) হরিনা ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ফয়সাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদী ও আশপাশের এলাকায় প্রচণ্ড কুয়াশা দেখা দেওয়ায় দৃষ্টিসীমা কমে গেছে। ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, শরীয়তপুর–চাঁদপুর নৌপথটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। প্রতিদিন যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ শত শত যানবাহন এই পথে চলাচল করে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলিয়ে মোট ৭টি ফেরি চলাচল করছে।

তবে ঘনকুয়াশা কেটেগেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ