September 15, 2026, 2:57 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে মহিলা দলের দোয়া মাহফিল ‎

বার্তা সম্পাদক

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে মহিলা দলের দোয়া মাহফিল

সৈয়দ জালিস মাহমুদ

নিউজ ডেস্ক।

‎বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
‎ বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) দুপুরে শহরের জেলাপরিষদ অডিটোরিয়ামে এ দোয়া মাহফিলের আয়োজন করে বাগেরহাট জেলা মহিলা দল।
‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট -২ (সদর- কচুয়া) আসনের বিএনপির এমপি প্রার্থী ব্যরিস্টার শেখ মোহম্মদ জাকির হোসেন।
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজ আমরা তার রুহের মাগফেরাত কামনায় একত্রিত হয়েছি। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
‎বাগেরহাট জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সিপিএ রফিকুল ইসলাম জগলু,
জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, মহিলা দলের সদস্য সচিব নার্গিস আক্তার ইভা।
‎দোয়া মাহফিলে কুরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এতে জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ