September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

সীমান্তে ৫৩ বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় শীতার্ত ও অসহায় ৩০০ জনসাধারণের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

(৬ জানুয়ারি) সোমবার সকাল সাড়ে ১০ ঘটিকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকড়ি পাড়া গ্রামে অসহায় গরিব শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ( ৫৩ বিজিবি)।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি। প্রধান অতিথি শীতার্তর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এই বছরে অতিরিক্ত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকার দরিদ্র, অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শীতবস্ত্র পেয়ে স্থানীয় মানুষ অনেক উপকৃত হয়েছে। সীমান্তের স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় পেটের দায়ে শীত উপেক্ষা করে দিনমজুর সহ বিভিন্ন পেশাজীবি দরিদ্র মানুষ বিভিন্ন কাজে লিপ্ত থাকে। প্রতিবছর মতো এবারেও ৫৩ বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ