September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বিজয়নগরে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

হান্নান খাদেম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সীমান্ত এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে সরাইল ২৫ বিজিবির ব্যবস্থাপনায় বিজয়নগর কবি সানাউল হক কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাব্বার আহমেদ। এসময় ২’ শত নারী পুরুষকে কম্বল দেওয়া হয়।

শীতবস্ত্র পেয়ে (৬০) সুহেদা নামের এক নারী বলেন, শীতের মধ্যে কম্বল পেয়ে খুব খুশি হয়েছে। বিজিবিকে আল্লাহ ভালো রাখুক। নলগরিয়ার আমীর মিয়া বলেন, কম্বল পেয়ে আমার খুব উপকার হয়েছে। বিজিবি খুব ভালো কাজ করেছে।

এ ব্যাপারে ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাব্বার আহমেদ এই শীতে সীমান্ত এলাকার মানুষ যেন একটু স্বস্তি পায় এজন্য আমাদের এই ছোট্ট প্রয়াস। সীমান্ত রক্ষাই শুধু আমাদের কাজ নয়, তাদেরকে দেখভাল করাও আমাদের দায়িত্ব। এই শীতের মধ্যে যাদের কম্বলটা দরকার তাদেরকে আমরা কম্বল দেওয়ার ব্যবস্থা করেছি। এখানে ২০০ কম্বল দেওয়া হয়েছে বলে জানান তিনি।

পরে জনসচেতনতা সভ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ