July 25, 2026, 5:18 pm
শিরনাম :
মাদার নদীর বাঁশের স্যাকোটি ব্রীজ করার দাবীতে এলাকাবাসী মানববন্ধন কবিরহাটে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী তালায় জলবায়ু পরিবর্তন, প্রভাব এবং করনীয় শীর্ষক পর্যালোচনা সভা অনুষ্ঠিত কোটালীপাড়ায় অলিম্পিক কোম্পানির ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ড বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন ফকিরহাটে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপন বাগেরহাট জেলায় শুরু হয়েছে স্মার্ট কৃষক কার্ড এর তথ্য সংগ্রহ কাঁঠালিয়ায় চলছে কৃষক স্মার্ট কার্ড তথ্য সংগ্রহ রাজপাড়া থানা পরিদর্শনে আরএমপি কমিশনার

কালীগঞ্জে চলন্ত ট্রেনের দুই বগি বিচ্ছিন্ন

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগি (কোচ) হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেললাইনে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, সোমবার (৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে টঙ্গী-ভৈরব রেল লাইনের দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় ঢাকাগামী চলন্ত এগারোসিন্দুর প্রভাতী ট্রেনের পেছনের দুটি বগির সংযোগস্থল বা জয়েন্টের হুক খুলে গেলে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে যায়। ঘটনার পরপরই রেলওয়ে কর্মীরা বগি দুটি পুনরায় সংযুক্ত করেন। এরপর ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। টঙ্গী-ভৈরব রেলপথটি ডাবল লাইন হওয়ায় সে সময় বিকল্প লাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। ফলে ওই রুটে ট্রেন চলাচলে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন বলেন, “বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ