July 26, 2026, 12:58 am
শিরনাম :
পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান

নির্বাচনের সময় পুলিশ থাকবে নিরপেক্ষ; স্বরাষ্ট্র উপদেষ্টা

সৈয়দ জালিস মাহমুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যরা সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি দৃঢ়ভাবে বলেন, নির্বাচনের সময় মাঠে অবস্থানরত প্রত্যেক পুলিশ সদস্য হবে জনগণের আস্থার প্রতীক। পুলিশ হবে কঠোরভাবে নিরপেক্ষ।

রোববার (৪ জানুয়ারি) রাজারবাগের ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত নির্বাচনী দায়িত্বে পুলিশের সক্ষমতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও চতুর্থ গণভোটকে কেন্দ্র করে পুলিশের দক্ষতা বাড়াতে তিন দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

মাঠপর্যায়ের কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব। এখানে পুলিশের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রতিটি পুলিশ সদস্যকে দায়িত্বশীলতা, সততা ও পেশাদারত্বের সর্বোচ্চ মান বজায় রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন পূর্ববর্তী, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী এই তিন ধাপেই পুলিশকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সরকার একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করছে এবং সেই লক্ষ্য অর্জনে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে।

উল্লেখ্য, নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে গত ৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে ডিএমপির ১৯টি ভেন্যুতে এ পর্যন্ত ১৮ হাজার ১৫০ জন পুলিশ সদস্য (২২টি ব্যাচ) প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। বর্তমানে ২৩তম ব্যাচের প্রশিক্ষণ চলছে। পর্যায়ক্রমে সর্বমোট ২৪ হাজার ৩৪২ জন পুলিশ সদস্যকে এই বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হবে।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (ডেভেলপমেন্ট) সরদার নুরুল আমিন এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ