September 15, 2026, 9:36 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বরিশালের তিনটি আসনে ২১ জনের মধ্যে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মারুফ বিল্লাহ, বরিশাল জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের তিনটি আসনে ২১ জন প্রার্থীর মধ্যে ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন৷ আসন সমূহ ১২২ বরিশাল-০৪(হিজলা-মেহেন্দীগঞ্জ), ১২৩ বরিশাল-০৫(সদর),১২৪ বরিশাল-০৬(বাকেরগঞ্জ)।

২ জানুয়ারি শুক্রবার বেলা ১১ টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর মনোনয়ন যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

যাচাই-বাচাই শেষে মনোনয়ন বৈধ করা হয়েছে ১২২ বরিশাল -৪ (হিজলা -মেহেন্দিগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আব্দুল জব্বার, বিএনপি মনোনীত প্রার্থী রাজিব আহসান, স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলিল, গনতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থী আব্দুস সালাম খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) মনোনীত প্রার্থী সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খয়ের।

১২৩ বরিশাল -৫ চরমোনাই প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল ক রিম, জামায়াত মনোনীত প্রার্থী মুয়াযয্ম হোসাইন হেলাল, বিএনপি মনোনীত প্রার্থী মুজিবর রহমান সরোয়ারের ১ কোটি ৩১ লক্ষ আয়কর বাকি থাকায় যাচাই সাপেক্ষে বৈধ ঘোষণা করছেন। এলডিপি প্রার্থী আব্দুল হান্নান শিকদার, এবিপার্টির প্রার্থী তারিকুল ইসলাম, জাসদ মার্কবাদী মনোনীত সাঈদুর রহমানের আয়কর রিটার্ন সার্টিফিকেট না থাকা সত্বেও বৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া হলফনামায় স্বাক্ষর এবং ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গিকার নামা না থাকায় মনোনয়ন স্থগিত করা হয়েছে বাসদ মনোনীত প্রার্থী মনিষা চক্রবর্তীর,
মনোনয়ন ফর্মে আয়করের কোনো তথ্য না থাকায় মনোনয়ন স্থগিত করা হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের একে এম মাহবুব আলমের মনোনয়ন। ১% ভোটার তালিকায় তথ্য ভুল থাকায় স্বতন্ত্র প্রার্থী তৌহিদুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে।

১২৪ বরিশাল- ৬ (বাকেরগঞ্জ) আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আবুল হোসেনের , গণঅধিকার পরিষদের প্রার্থী সালাউদ্দিন মিয়া, চরমোনাই প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম,স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম খান। ৩০০ টাকার স্ট্যাম্পে প্রার্থী অঙ্গীকার নামা না থাকায় স্থগিত করা হয়েছে জামায়াত মনোনীত প্রার্থী মাহমুদুন্ন নবী তালুকদার ,আয়কর রির্টান জমা না দেওয়া এবং, ১০ বি ফর্ম না থাকায় মুসলিম লীগ প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়ন স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ