October 31, 2026, 3:14 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাঁঠালিয়ায় ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের উদ্বোধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে ‘ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের’ শুভ উদ্বোধন করা হয়েছে। সুলভ মূল্যে সহজ ও নিরাপদ চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে তাদের যাত্রা শুরু হলো।

রবিবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাসস্টান্ড সড়কে অবস্থিত ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের হলরুমে এই উদ্বোধনের আয়োজন করা হয়।

এ সময় ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের নির্বাহী পরিচালক মো. নেয়ামত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম. ডি. নুরুল্লাহ।

অনুষ্ঠানে ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সহকারি পরিচাল মো. আরিফুর রহমান রাজুর সঞ্চালনায় বক্তব্য দেন ডাঃ সাইদুল ইসলাম শুভ।

এছারাও ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে রুগী দেখবেন, ডাঃ মরিয়ম জামান, ডাঃ তাজুল ইসলাম তৌকির, ডাঃ আব্দুল্লাহ আল ইমরান, ডাঃ ফয়সাল আহমেদ, ডাঃ আল-আমিন হোসাইন, ডাঃ মোঃ কাওসার, ডাঃ সাইদুল ইসলাম শুভ, ডাঃ এম. ডি. নুরুল্লাহ, ডাঃ মাঞ্জুরুল ইসলাম শোভন।

উদ্বোধন উপলক্ষে ৪ জানুয়ারি দিনব্যাপী বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রি চিকিৎসা প্রদান করবেন বলে অনুষ্ঠানে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ